সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

ইলিশের কেজি ৭০০ টাকা নির্ধারণ চেয়ে উকিল নোটিস

 

ইলিশের কেজি ৭০০ টাকা নির্ধারণ চেয়ে উকিল নোটিস




শে প্রতি কেজি ইলিশের সর্বোচ্চ দাম ৭০০ টাকা নির্ধারণ চেয়ে সংশ্লিষ্টদের উকিল নোটিস পাঠিয়েছেন এক আইনজীবী।

সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার রোববার ডাকযোগে ও ই-মেইলে এই নোটিস পাঠান।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি ও রপ্তানি দপ্তরের প্রধান নিয়ন্ত্রককে এ নোটিস পাঠানো হয়েছে।

তিনি বলেন, ইলিশ সাগরের মাছ, তাই এই মাছ পুকুরে বা অন্য কোনো স্থানে চাষ করতে হয় না। ফলে ইলিশে কোনো প্রকার উৎপাদন খরচ নেই। এটি শতভাগ প্রাকৃতিকভাবে উৎপাদিত মাছ।

নোটিসে আগামী সাত দিনের মধ্যে ইলিশের পাইকারি ও খুচরা বাজার মনিটরিং, সীমান্ত দিয়ে অবৈধ পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে।

এ বিষয়ে যথাযথ ব্যবস্থা না নিলে হাই কোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিসে হুঁশিয়ার করা হয়েছে।

Post a Comment

0 Comments